ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে পুলিশ লাইন্সে উত্তেজনা ও মাদরাসা শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের চালানো লাঠিচার্জে অন্তত ২০ জন মাদরাসাছাত্র আহত হয়েছেন।গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকায় পুলিশ লাইন্সে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়:চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরীর আগমন উপলক্ষে জেলা পুলিশ এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।ডিআইজি অনুষ্ঠানস্থল ত্যাগ করার পরও উচ্চস্বরে গান বাজানো অব্যাহত ছিল।পরদিন পরীক্ষা থাকায় পাশ্ববর্তী জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীরা সাউন্ড কমাতে বললে পুলিশের সাথে তর্কবিতর্ক শুরু হয়।একপর্যায়ে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সের ভেতরে প্রবেশ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে।ঘটনার পরপরই পরিস্থিতি সামাল দিতে জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেন পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ।মাদরাসা শিক্ষার্থীরা আহতদের চিকিৎসা নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে পুলিশ লাইন্সে এমন আয়োজন না করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ জানান, পুরো ঘটনাটি মূলতঃ ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে। তিনি আশ্বস্ত করে বলেন:সিসিটিভি (CCTV) ফুটেজ বিশ্লেষণ করে কারো অতিউৎসাহী ভূমিকা থাকলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।ঘটনায় আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে।