চাঁপাইনবাবগঞ্জের আলোচিত মধুমতি গ্রুপের প্রতারণা মামলায় ১২২টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি নিশাত দিলরুবা জাহানকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর মধ্য বাড্ডা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।র্যাব-১০-এর অধিনায়ক আসাদুজ্জামান পিপিএমের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন পিপিএম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপারেশনস অফিসার) তপন সরকারের নেতৃত্বে র্যাব-১০ সদর কোম্পানির একটি দল এ অভিযান পরিচালনা করে।র্যাব জানায়, গ্রেপ্তার নিশাত দিলরুবা জাহানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।অভিযানের পর তার বিরুদ্ধে থাকা ১২২টি গ্রেপ্তারি পরোয়ানায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।র্যাব আরও জানায়, আইনানুগ প্রক্রিয়া শেষে নিশাত দিলরুবা জাহানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে