নজর বিডি

দু’বার পিছিয়ে পড়েও হাইতিকে ৪-২ গোলে হারিয়ে নকআউটে মরক্কো

কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো এবারের আসরে হাইতির বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল। তবে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-২ গোলের জয় নিয়ে শেষ ৩২ তথা নকআউট পর্ব নিশ্চিত করেছে ‘অ্যাটলাস লায়ন’রা। বুধবার (২৪ জুন) অনুষ্ঠিত এই ম্যাচে হাইতি দু’বার এগিয়ে গেলেও শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে হার মানতে হয়েছে তাদের।ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখা মরক্কো রক্ষণভাগের ভুলে ১০ম মিনিটে গোল হজম করে। লেনি জোসেফের গোলে এগিয়ে যায় হাইতি। এরপর ৩৯তম মিনিটে অধিনায়ক আশরাফ হাকিমি গোল করে মরক্কোকে সমতায় ফেরান। ৪৩তম মিনিটে উইলসন ইসিডরের দূরপাল্লার দুর্দান্ত শটে পুনরায় এগিয়ে যায় হাইতি। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ইসমায়েল সাইবারির গোলে ২-২ সমতা নিয়ে বিরতিতে যায় মরক্কো।দ্বিতীয়ার্ধে মরক্কোর কোচ বদলি খেলোয়াড়দের ওপর ভরসা রাখেন, যা দারুণভাবে কাজে দেয়। ৭৮তম মিনিটে সৌফিয়ান রাহিমির গোলে প্রথমবার এগিয়ে যায় মরক্কো। এরপর ৮৯তম মিনিটে গেসিম ইয়াসিন গোল করে জয়ের ব্যবধান ৪-২ নিশ্চিত করেন। উল্লেখ্য, মরক্কোর শেষ দুটি গোলই এসেছে বদলি খেলোয়াড়দের পা থেকে।এই জয়ের ফলে গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের পেছনে রানার্সআপ হয়ে নকআউট পর্বে জায়গা করে নিল মরক্কো। গ্রুপটির অন্য ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে স্কটল্যান্ডকে হারিয়েছে। অন্যদিকে, ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে হাইতি চমক দেখালেও পয়েন্টের দেখা পায়নি।

দু’বার পিছিয়ে পড়েও হাইতিকে ৪-২ গোলে হারিয়ে নকআউটে মরক্কো