নজর বিডি

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে UAE-তে সরকারি ছুটি

দুবাই, ২৫ আগস্ট ২০২৬: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মীদের জন্য শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।এ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটির নাগরিক ও বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়েছেন।এক বার্তায় তিনি বলেন, মহানবী (সা.)-এর জন্মবার্ষিকী তাঁর মহান আদর্শ ও চিরন্তন উত্তরাধিকার স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। মানবতা, দয়া, ভালোবাসা, সদিচ্ছা ও ঐক্যের যে মূল্যবোধ মহানবী (সা.) প্রচার করেছেন, তা আজও বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করছে।প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ আরও বলেন, মহানবী (সা.)-এর জীবন ও শিক্ষা মানুষের মধ্যে সহমর্মিতা, শান্তি ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠার পথ দেখায়।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে UAE-তে সরকারি ছুটি