মাগুরার শ্রীপুরে বিচালি (খড়) নিয়ে বাগবিতণ্ডার জেরে সামেলা বেগম (৫৪) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাহেব আলী জোয়ার্দারের বিরুদ্ধে। ঘটনার পর পরই পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে।ঘটনার বিবরণ নিচে তুলে ধরা হলো মঙ্গলবার (১৬ জুন ২০২৬) দুপুরে। মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজলী গ্রামের মুচিপাড়া এলাকা।মুচিপাড়া এলাকার বাসিন্দা সাহেব আলী জোয়ার্দারের সাথে তার স্ত্রী সামেলা বেগমের খড় (বিচালি) নিয়ে কথা-কাটাকাটি হয়।একপর্যায়ে উত্তেজিত হয়ে সাহেব আলী স্ত্রীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে সামেলা বেগম চৌকি থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দারিযাপুর) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।ঘটনাস্থল থেকেই অভিযুক্ত স্বামী সাহেব আলী জোয়ার্দারকে আটক করেছে পুলিশ।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।