নজর বিডি

মা হওয়ার পর সাহসী চরিত্র! সমালোচনা নিয়ে মুখ খুললেন কিয়ারা

দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ চলচ্চিত্রে জুটি বেঁধে নতুন করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।সিনেমাটিতে কিছু সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করায় নেটদুনিয়ার একটি অংশের তোপের মুখে পড়েছেন তিনি। নিন্দুকদের একাংশের দাবি—মা হওয়ার পর পর্দায় এমন চরিত্রে অভিনয় করা তার একদমই উচিত হয়নি। তবে এসব সমালোচনা ও কটাক্ষের মুখে চুপ না থেকে নিজের অবস্থানের কথা স্পষ্ট করেছেন কিয়ারা।সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, গল্প ও চরিত্রের গভীরতাই তাকে এই সিনেমাটি করতে অনুপ্রাণিত করেছে।"গল্পটা শোনামাত্রই আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। একজন অভিনেত্রী হিসেবে আমি সব সময় এমন বৈচিত্র্যময় চরিত্রের খোঁজ করি। ক্যারিয়ারের এমন একটি পর্যায়ে দাঁড়িয়ে কঠিন এই চরিত্রটি ফুটিয়ে তোলার মতো আত্মবিশ্বাস আমার তৈরি হয়েছে।"চলচ্চিত্রে কিয়ারার পুরো চরিত্র নিয়ে বিশদ কিছু না জানানো হলেও, যশের বিপরীতে ‘নাদিয়া’ হিসেবে তার সাহসী উপস্থিতি ইতিমধ্যেই নজর কেড়েছে ভক্তদের।পর্দায় নারী চরিত্রের বাঁধাধরা রূপরেখা ভেঙে নিজের স্পষ্ট মতামত ব্যক্ত করে কিয়ারা বলেন: "আমি চাই না নারীদের নির্দিষ্ট কোনো চরিত্রে আটকে রাখা হোক। বাস্তব জীবনে নারীরা অনেক দূর এগিয়ে গেছে, তবে পর্দার চরিত্রগুলো কেন পিছিয়ে থাকবে?"তিনি বিশ্বাস করেন, সিনেমায় নারী চরিত্র হওয়া উচিত শক্তিশালী ও স্বতন্ত্র—আর ‘টক্সিক’-এ তার চরিত্রটি ঠিক তেমনিভাবে সাজানো হয়েছে।চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, ‘টক্সিক’ হতে যাচ্ছে কিয়ারা আদভানির ক্যারিয়ারের অন্যতম সাহসী ও বৈচিত্র্যময় কাজ।

মা হওয়ার পর সাহসী চরিত্র! সমালোচনা নিয়ে মুখ খুললেন কিয়ারা