গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ চায়না জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।রোববার (২৩ আগস্ট) উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। মুকসুদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ চায়না জাল জব্দ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইমারত শেখ, সমাজসেবক সাইফুল ইসলাম আসলাম মুন্সী, ইউপি সদস্য মন্টু মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।পরে জব্দ করা অবৈধ চায়না জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।সংশ্লিষ্টরা জানান, অবৈধ চায়না জাল ব্যবহারের কারণে দেশীয় মাছের প্রজনন ও মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ছে। মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে