নজর বিডি

মুন্নুর সমাধিতে হরিরামপুর বিএনপির শ্রদ্ধা

মানিকগঞ্জে হারুন অর রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকীতে হরিরামপুর উপজেলা বিএনপির শ্রদ্ধা নিবেদনমানিকগঞ্জের সাবেক মন্ত্রী মরহুম হারুন অর রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে হরিরামপুর উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় জেলার গিলন্ড মুন্নু সিটিতে অবস্থিত মরহুমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।এ সময় উপস্থিত ছিলেন বিমান ও পর্যটনমন্ত্রী এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন শিকদার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সাবেক সহ-সভাপতি হাজী ওবায়দুর রহমান বাবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. বুলবুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি দেলোয়ার হোসেন খান দুলালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা, ফিজিওথেরাপি, বিভিন্ন মেডিকেল টেস্ট এবং ভর্তি রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়। এছাড়া মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মুন্নু ফ্যাব্রিক্স এবং হুরুন নাহার জামে মসজিদে পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।স্মৃতিচারণ করে সাবেক উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা বলেন, “হারুন অর রশিদ খান মুন্নু ছিলেন সততার প্রতীক ও আপসহীন একজন নেতা। তাঁর জীবনদর্শন আমাদের চলার পথের প্রেরণা। তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি এবং ক্ষমতার অপব্যবহার করেননি।” অনুষ্ঠানের শেষে নেতাকর্মীরা মরহুমের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

মুন্নুর সমাধিতে হরিরামপুর বিএনপির শ্রদ্ধা