নজর বিডি

রাজবাড়ীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর পাংশা উপজেলায় মোটর চুরির অভিযোগে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার (১৯ আগস্ট) ভোরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত জজ আলী উপজেলার পাট্টা ইউনিয়নের মাঝাইল গ্রামের সুরাই বিশ্বাসের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গভীর রাতে কসবামাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের করিম মণ্ডলের মিলে পানির মোটর চুরি করতে যান জজ আলী। সে সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ভোরে ঘটনাস্থলে গিয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। “মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে সরাসরি জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।” “প্রাথমিকভাবে জানা গেছে মোটর চুরির অভিযোগে এলাকাবাসীর মারধরে ওই যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।”

রাজবাড়ীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা