নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১,১০৭ বোতল নিষিদ্ধ এসকাফ (ESKUF) সিরাপসহ মোঃ ফারুক আহমেদ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজি জব্দ করা হয়েছে।বুধবার (৮ জুলাই) ভোরে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকার বোডিং সংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফারুক আহমেদ একই এলাকার মৃত শামছুদ্দীনের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) মো: আলিমুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ভোর সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ বোডিংয়ের সামনে অবস্থান নিয়ে মাদক কারবারি ফারুককে বিপুল পরিমাণ এসকাফ সিরাপসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী সিন্ডিকেট রূপগঞ্জসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। জব্দকৃত ট্রাক ও সিএনজি ব্যবহার করে তারা এসকাফগুলো পরিবহন করছিল।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।