নজর বিডি

দীর্ঘ প্রতীক্ষার অবসান, মুকসুদপুরে নতুন এসিল্যান্ড যোগদানে স্বস্তি

দীর্ঘদিন পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে নতুন কর্মকর্তা যোগদান করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। নতুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোঃ আবিরুল ইসলাম।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক অফিস আদেশের মাধ্যমে তাকে মুকসুদপুর উপজেলায় পদায়ন করা হয়। এর আগে তিনি পটুয়াখালীর ধুমকি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।জানা গেছে, গত ১৭ মে তিনি গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। পরদিন ১৮ মে মুকসুদপুর উপজেলা ভূমি অফিসে দায়িত্ব বুঝে নিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।দীর্ঘদিন ধরে মুকসুদপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে নিয়মিত ছবি: অফিস আদেশ (সংগৃহীত)কর্মকর্তা না থাকায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবায় স্থবিরতা দেখা দেয়। নামজারি, খারিজ, ভূমি উন্নয়ন কর, খাস জমি সংক্রান্ত কার্যক্রমসহ নানা সেবা পেতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ আবেদনও দীর্ঘদিন ধরে নিষ্পত্তির অপেক্ষায় ছিল।এ অবস্থায় নতুন কর্মকর্তা হিসেবে মোঃ আবিরুল ইসলামের যোগদানে স্থানীয়দের মাঝে আশাবাদ তৈরি হয়েছে। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা, তার দক্ষতা ও প্রশাসনিক অভিজ্ঞতার মাধ্যমে দীর্ঘদিনের পেন্ডিং কাজ দ্রুত সম্পন্ন হবে এবং ভূমি অফিসের সেবার মান আরও উন্নত হবে।স্থানীয় সচেতন মহলের মতে, নতুন সহকারী কমিশনার (ভূমি) আন্তরিকতা ও কার্যকর উদ্যোগ নিয়ে কাজ করলে মুকসুদপুর উপজেলা ভূমি অফিসে সেবার গতি বাড়বে। পাশাপাশি সাধারণ মানুষ আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্তভাবে সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।

দীর্ঘ প্রতীক্ষার অবসান, মুকসুদপুরে নতুন এসিল্যান্ড যোগদানে স্বস্তি