নজর বিডি

সাতক্ষীরায় বিদেশফেরত নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরার দেবহাটায় সাহানারা বেগম (৩৮) নামে এক বিদেশফেরত নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) গভীর রাতে উপজেলার সখিপুর ইউনিয়নের চক মোহাম্মাদালীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।নিহত সাহানারা বেগম ওই গ্রামের মৃত জাহিদ হোসেনের স্ত্রী।পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতের কোনো এক সময় সাহানারা বেগমকে নিজ বাড়ির একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে রোববার সকালে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে সাহানারা বেগমের স্বামী জাহিদ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর মৃত্যুর পর সংসারের হাল ধরতে তিনি বিদেশে পাড়ি জমিয়েছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন। তবে ঠিক কী কারণে তিনি এই পথ বেছে নিয়েছেন, তা পরিবার নিশ্চিত করতে পারেনি।দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং দেবহাটা থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সাতক্ষীরায় বিদেশফেরত নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার