নজর বিডি

সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) কাছে আত্মসমর্পণ করেছেন চার বনদস্যু বাহিনীর মোট ৫২ জন সদস্য। সোমবার (৩১ আগস্ট) দস্যুরা অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার নিয়ে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেন।সোমবার র‌্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।র‌্যাব জানায়, আত্মসমর্পণকারীদের মধ্যে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ১৬ জন, ‘আফজাল ওরফে দুলাভাই’ বাহিনীর ১৫ জন, ‘আনারুল’ বাহিনীর ১৩ জন এবং ‘আফতাব’ বাহিনীর ৮ জন সদস্য রয়েছেন।সুন্দরবনে জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপদ জীবিকা নিশ্চিত করতে র‌্যাব দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও অভিযান চালিয়ে আসছে। সম্প্রতি কিছু নতুন দস্যু চক্রের তৎপরতা এবং জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা বেড়ে যাওয়ায় র‌্যাব-৬ তাদের অভিযান জোরদার করে। র‌্যাবের ধারাবাহিক চাপ ও দস্যু জীবনের অনিশ্চয়তার কারণেই দস্যুরা আত্মসমর্পণের পথ বেছে নেন।র‌্যাব-৬ জানায়, আত্মসমর্পণকারী ৫২ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ এবং তাদের আদালতে সোপর্দ করা হবে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত না করা পর্যন্ত র‌্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ