নজর বিডি

সোনার দাম কমল, ভরিতে কমেছে ১ হাজার ৫১৬ টাকা

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। প্রতি ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২১ হাজার ৮৫৮ টাকায়। বাজুসের সর্বশেষ সমন্বয় করা এ দাম শুক্রবার থেকে কার্যকর রয়েছে।এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৩৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮১ হাজার ১৮৯ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম কমায় স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী নতুন দাম সমন্বয় করা হয়েছে।

সোনার দাম কমল, ভরিতে কমেছে ১ হাজার ৫১৬ টাকা