নজর বিডি

১১ নম্বরে নেমে দলের সর্বোচ্চ রান, বিরল কীর্তি শরিফুলের

মিচেল স্টার্কের বোলিং তোপে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম চার ব্যাটারের তিনজনই ডাক মারেন। প্রথম ছয় ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ৯ রান করেন মুমিনুল হক। এরপর মেহেদী হাসান মিরাজ ১১, হাসান মাহমুদ ১০ ও তাইজুল ইসলাম অপরাজিত ১১ রান করেন।তবে বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান আসে ১১ নম্বরে ব্যাট করতে নামা শরিফুল ইসলামের ব্যাট থেকে। ১৯ বলে তিনটি চারের সাহায্যে ১৪ রান করেন তিনি। ইবাদত হোসেনের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া শরিফুল এই ইনিংসের মধ্য দিয়ে গড়েছেন বিরল কীর্তি।টেস্ট ক্রিকেটে ১১ নম্বরে নেমে দলের অন্য ব্যাটারদের চেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় শরিফুল জায়গা করে নিয়েছেন ১৩তম স্থানে।এই তালিকায় প্রথম নামটি অস্ট্রেলিয়ার ফ্রেডেরিক স্পোফোর্তের। ১৮৮৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১১ নম্বরে নেমে তিনি করেছিলেন ৫০ রান। এরপর ১৮৯৬ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে অস্ট্রেলিয়ার টম ম্যাককিবিন করেন ১৬ রান।এ ছাড়া দক্ষিণ আফ্রিকার বার্ট ভোগলার ৬২*, পাকিস্তানের আসিফ মাসুদ ৩০*, শ্রীলঙ্কার আমেরাসিংহে ৩৪, বাংলাদেশের তালহা জুবায়ের ৩১, ইংল্যান্ডের হার্মিসন ৪২, অস্ট্রেলিয়ার নাথান লায়ন ১৪, অ্যাশটন অ্যাগার ৯৮, ওয়েস্ট ইন্ডিজের শিলিংফোর্ড ৫৩*, আয়ারল্যান্ডের মুরতাঘ ৫৪* এবং পাকিস্তানের সাকিব মাহমুদ ৪৯ রান করে এই তালিকায় জায়গা করে নিয়েছেন।শরিফুলের ১৪ রান তাই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ স্কোর হওয়ার পাশাপাশি টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১১ নম্বরে ব্যাট করে দলের সর্বোচ্চ রান করা ব্যাটারদের তালিকায় তাকে তুলে দিয়েছে ১৩তম স্থানে।

১১ নম্বরে নেমে দলের সর্বোচ্চ রান, বিরল কীর্তি শরিফুলের