নজর বিডি

৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এমপি বুলবুলের গোস্ত বিতরণ

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৯ মে) চাঁপাইনবাবগঞ্জের শাহনেমতুল্লাহ কলেজ প্রাঙ্গণে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।এ উপলক্ষে মোট ৬৫টি গরু কুরবানি করা হয়। পরে প্রতিটি পরিবারের মাঝে ২ কেজি করে গোস্ত বিতরণ করা হয়। সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম দুপুর পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে।এসময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা আমীর মাওলানা আবু জার গিফারী, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।মানবিক এ উদ্যোগে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। গোস্ত পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এমপি বুলবুলের গোস্ত বিতরণ