‘নামে নয়, কাজেই হোক পরিচয়’ — পরিচ্ছন্নতা অভিযানে গাজীপুরের কাউন্সিলর পদপ্রার্থী সালমা।নাগরিক দুর্ভোগ কমাতে এবং একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নেমেছেন গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর পদপ্রার্থী সালমা আক্তার।সম্প্রতি ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার ও সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে তিনি স্থানীয়দের সাথে নিয়ে সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।অভিযান পরিচালনাকালে সালমা আক্তার বলেন, "নামে নয়, কাজেই হোক পরিচয়। জনগণের সেবা শুধু মুখে বা প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ রাখতে চাই না, বরং বাস্তব কাজের মাধ্যমেই তা প্রমাণ করতে চাই। একটি পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও জলাবদ্ধতামুক্ত ওয়ার্ড গড়ে তুলতে আমি সব সময় মানুষের পাশে থাকতে চাই।"এলাকাবাসীর প্রতি নিজের আন্তরিকতা প্রকাশ করে তিনি আরও বলেন, "মাদকমুক্ত সমাজ গঠন সহ সার্বিক উন্নয়নে আপনাদের পাশে থাকতে চাই আপনাদেরই সন্তান, মেয়ে বা বোন হয়ে। আপনাদের আদরেই আমি বড় হয়েছি, তাই জীবনের বাকিটা সময় আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।"সালমা আক্তারের এই ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক উদ্যোগকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী জানান, ড্রেনগুলো পরিষ্কার করায় পানি চলাচল স্বাভাবিক হবে এবং আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতার হাত থেকে রেহাই পাওয়া যাবে। একজন জনপ্রতিনিধির মাঠপর্যায়ে নেমে কাজ করার এই মানসিকতাকে দায়িত্বশীলতার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন তারা। তাদের আশা, এই ধরনের জনসেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে বজায় থাকলে ওয়ার্ডগুলো আরও বাসযোগ্য ও সুন্দর হয়ে উঠবে।পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাকালে সালমা আক্তারের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও স্থানীয় পরিচিত মুখ মাসুম চৌধুরী, মোঃ মমিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।