ঢালিউডে কাজের পরিবেশ, প্রস্তুতি ও ভাবনায় বইছে পরিবর্তনের হাওয়া। যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি ও আধুনিক দৃষ্টিভঙ্গি। ঢালিউড কুইন অপু বিশ্বাসের মতে, কাজের মান বজায় রাখতে এখন আর কোনো আপসের জায়গা নেই—প্রয়োজন শতভাগ পেশাদারিত্ব। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশীয় সিনেমার বর্তমান প্রেক্ষাপট ও কারিগরি টিমের ভূয়সী প্রশংসা করেন এই অভিনেত্রী।আমাদের দেশের কারিগরি কুশলীদের মেধার মূল্যায়ন করে অপু বিশ্বাস বলেন, “বাংলাদেশে যারা টেকনিশিয়ান আছেন, তারা অত্যন্ত মেধাবী। তা না হলে আমরা বা আমাদের আগের-পরের শিল্পীরা আজকের এই অবস্থানে আসতে পারতাম না। তবে সময়ের চাহিদা মেনে নিজেদের গড়ে তোলা ও আপডেট হওয়াটা খুব জরুরি।”নতুন প্রজন্মের কাজের ধরণ ও প্রফেশনালিজম নিয়ে চিত্রনায়িকা জানান:বর্তমানে যেসব টিম কাজ করছে, তারা কাজের ক্ষেত্রে অনেক বেশি পেশাদার। যে কাজই করা হোক না কেন, সেখানে ডেডিকেশন থাকে শতভাগ।আগে সীমাবদ্ধতার কারণে লোকেশন বা অন্যান্য বিষয়ে বাধ্য হয়ে সমঝোতা করতে হতো। কিন্তু এখনকার নতুন টিমগুলো গল্পের প্রয়োজনে কোনো আপস করে না। সিনেমাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে এই মানসিকতাই দরকার।স্বদেশি টিমের সঙ্গে কাজ করার অনুভূতি সবসময়ই স্পেশাল, কারণ কাজের পাশাপাশি সেখানে একটি আন্তরিক পরিবেশ থাকে।দীঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে অপু বিশ্বাস আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাদের চলচ্চিত্রে পরিবর্তনের এই নতুন ধারাটি সত্যিই প্রশংসনীয়।