কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিশ্বে নতুন চমক হিসেবে ওপেনএআই ঘোষণা করেছে তাদের সর্বশেষ মডেল ‘জিপিটি-৫.৬’। তবে নিরাপত্তার খাতিরে এবং মার্কিন সরকারের অনুরোধের প্রেক্ষিতে মডেলটির উন্মোচনে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।শুক্রবার এক ঘোষণায় ওপেনএআই জানিয়েছে, নতুন এই সিরিজের মডেলগুলো আপাতত সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত না করে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ‘বিশ্বস্ত অংশীদারের’ জন্য উন্মুক্ত করা হচ্ছে। এই অংশীদারদের তালিকা সরকারকেও অবহিত করা হয়েছে।সল (Sol): সিরিজের সবচেয়ে শক্তিশালী মডেল, যা কোডিং, জীববিজ্ঞান ও সাইবার নিরাপত্তার মতো জটিল কাজে অত্যন্ত দক্ষ। টেরা (Terra): একটি ভারসাম্যপূর্ণ মডেল। লুনা (Luna): তুলনামূলক দ্রুত ও সাশ্রয়ী সংস্করণ।প্রতিষ্ঠানটির দাবি, নতুন মডেলে আগের চেয়েও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে, যা ক্ষতিকর ব্যবহার প্রতিরোধে সক্ষম। বিশেষ করে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এই মডেলগুলো প্রতিরোধমূলক কাজে বিশেষ ভূমিকা রাখবে।এআই মডেলের উন্মোচনে সরকারের এমন নিয়ন্ত্রণমূলক ভূমিকা নিয়ে প্রযুক্তি বিশ্বে বিতর্ক শুরু হয়েছে। সাবেক হোয়াইট হাউস এআই উপদেষ্টা ডিন বল আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এ ধরনের কড়াকড়ি প্রযুক্তি উন্নয়নের গতি কমিয়ে দিতে পারে এবং বৈশ্বিক এআই প্রতিযোগিতায় প্রভাব ফেলতে পারে।তবে ওপেনএআই জানিয়েছে, এই সীমাবদ্ধতা সাময়িক। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ধাপে ধাপে সাধারণ ব্যবহারকারীদের জন্য জিপিটি-৫.৬ উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের।