নজর বিডি

সহকারী শিক্ষক নিয়োগ: রাঙামাটিতে নতুন বিজ্ঞপ্তি, বেতনস্কেল প্রকাশ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জাতীয়করণকৃত বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধু রাঙামাটি জেলার স্থায়ী নাগরিকরাই আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৫ সেপ্টেম্বর ২০২৫। পদবী: সহকারী শিক্ষক শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) বয়সসীমা: ২১–৩২ বছর। আবেদন ফরম ও প্রবেশপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ অফিস চলাকালীন জেলা পরিষদের নির্ধারিত বাক্সে জমা দিতে হবে বা ডাকযোগে “চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ” বরাবর পাঠাতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ অনুযায়ী উপজেলাভিত্তিক শূন্য পদের ভিত্তিতে সংশ্লিষ্ট উপজেলার প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রমে নিয়োগ দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সহকারী শিক্ষক নিয়োগ: রাঙামাটিতে নতুন বিজ্ঞপ্তি, বেতনস্কেল প্রকাশ

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জাতীয়করণকৃত বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধু রাঙামাটি জেলার স্থায়ী নাগরিকরাই আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৫ সেপ্টেম্বর ২০২৫। পদবী: সহকারী শিক্ষক শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) বয়সসীমা: ২১–৩২ বছর। আবেদন ফরম ও প্রবেশপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ অফিস চলাকালীন জেলা পরিষদের নির্ধারিত বাক্সে জমা দিতে হবে বা ডাকযোগে “চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ” বরাবর পাঠাতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ অনুযায়ী উপজেলাভিত্তিক শূন্য পদের ভিত্তিতে সংশ্লিষ্ট উপজেলার প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রমে নিয়োগ দেওয়া হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত