নজর বিডি

দুবাই আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের তিন শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন

স্বায়ত্তশাসিত আন্ডারওয়াটার ভেহিকলের জন্য গোপনীয়তামুখী হাইব্রিড প্রপালশন সিস্টেম উদ্ভাবনে সাফল্য

দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্ব উদ্ভাবনী শিক্ষার্থী এক্সপো (IWISE) গ্লোবাল ফাইনালসে অসাধারণ সাফল্য অর্জন করে বাংলাদেশের তিন মেধাবী শিক্ষার্থী দেশের জন্য গৌরব বয়ে এনেছেন।

সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ এবং এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের এই শিক্ষার্থীরা যৌথভাবে উপস্থাপিত তাদের যুগান্তকারী গবেষণা প্রকল্পের জন্য স্বর্ণপদক লাভ করেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন—এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ফাইক আবরার কামাল, সেন্ট যোসেফ স্কুলের মো. মাহিব আল মামুন এবং সেন্ট যোসেফ কলেজের ফারহিন রহমান পূর্ণো। তাদের পুরস্কারপ্রাপ্ত প্রকল্পের শিরোনাম ছিল “A Stealth-Optimized Hybrid Propulsion System for Autonomous Underwater Vehicles (AUVs)”

আধুনিক সামরিক ও বাণিজ্যিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে তারা কয়েক মাস ধরে গবেষণা ও পরীক্ষামূলক কাজ পরিচালনা করেন।

অত্যন্ত কঠোর তিন ধাপের নির্বাচন প্রক্রিয়া অতিক্রম করে তারা গ্লোবাল ফাইনালে অংশগ্রহণের সুযোগ পান। প্রথমে গবেষণাপত্র জমা দেওয়া, এরপর ভার্চুয়াল মূল্যায়ন পর্বে উত্তীর্ণ হওয়া এবং সবশেষে দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোবাল ফাইনালে শিল্পখাতের বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক গবেষকদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেলের সামনে তাদের প্রকল্প উপস্থাপন করতে হয়।

বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে এই অসাধারণ অর্জন করেন বাংলাদেশের এই তিন শিক্ষার্থী।

স্বর্ণপদক লাভের পাশাপাশি তাদের মেধার স্বীকৃতি হিসেবে কেমব্রিজের একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক কলেজে সর্বোচ্চ মেরিট স্কলারশিপ প্রদান করা হয়। এছাড়া প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সারে এবং আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সম্মানজনক শর্তসাপেক্ষ স্কলারশিপ অর্জনের সুযোগ পান তারা।

এই অর্জন আন্তর্জাতিক গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশের তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান সক্ষমতা ও সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরেছে। দেশের জন্য এমন গৌরবময় সাফল্যে শিক্ষার্থীরা দেশবাসীর প্রশংসা কুড়িয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দুবাই আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের তিন শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত