নজর বিডি

উত্তরায় জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্যদের সংবর্ধনা দিল এমটিআই

রাজধানীর উত্তরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্যদের সংবর্ধনা দিয়েছে মিডিয়া ট্রেইনিং ইন্সটিটিউট (এমটিআই)।অনুষ্ঠানটির সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিডিয়া ট্রেইনিং ইন্সটিটিউটের চেয়ারম্যান এবং উত্তরা প্রেস ক্লাব-এর সদস্য ফরিদ আহমেদ নয়ন।সাংবাদিকতা পেশায় নবনির্বাচিত ও নতুন সদস্যদের সম্মাননা জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।ছবি: নজরবিডিঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসি শিল্প গ্রুপের চেয়ারম্যান, ডিবিসি নিউজ-এর পরিচালক, গাজীপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও মিডিয়া ট্রেইনিং ইন্সটিটিউট উত্তরা’র উপদেষ্টা মোঃ সালাউদ্দিন চৌধুরী।তিনি বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। সমাজের সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” নতুন সদস্যদের সততা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ ধরে রেখে কাজ করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্টাইল গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অব কমার্সের পরিচালক। বক্তারা নারী নেতৃত্ব, সামাজিক উন্নয়ন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।উত্তরা প্রেস ক্লাব-এর সভাপতি আলাউদ্দিন আল আজাদ বলেন, উত্তরায় বসবাসকারী জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের শেষে নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

উত্তরায় জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্যদের সংবর্ধনা দিল এমটিআই