নজর বিডি

উত্তরায় জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্যদের সংবর্ধনা দিল এমটিআই

রাজধানীর উত্তরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্যদের সংবর্ধনা দিয়েছে মিডিয়া ট্রেইনিং ইন্সটিটিউট (এমটিআই)।

অনুষ্ঠানটির সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিডিয়া ট্রেইনিং ইন্সটিটিউটের চেয়ারম্যান এবং উত্তরা প্রেস ক্লাব-এর সদস্য ফরিদ আহমেদ নয়ন।

সাংবাদিকতা পেশায় নবনির্বাচিত ও নতুন সদস্যদের সম্মাননা জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ছবি: নজরবিডি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসি শিল্প গ্রুপের চেয়ারম্যান, ডিবিসি নিউজ-এর পরিচালক, গাজীপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও মিডিয়া ট্রেইনিং ইন্সটিটিউট উত্তরা’র উপদেষ্টা মোঃ সালাউদ্দিন চৌধুরী।

তিনি বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। সমাজের সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” নতুন সদস্যদের সততা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ ধরে রেখে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্টাইল গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অব কমার্সের পরিচালক। বক্তারা নারী নেতৃত্ব, সামাজিক উন্নয়ন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

উত্তরা প্রেস ক্লাব-এর সভাপতি আলাউদ্দিন আল আজাদ বলেন, উত্তরায় বসবাসকারী জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের শেষে নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

বিষয় : উত্তরায় জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্যদের সংবর্ধনা দিল এমটিআই এমটিআই সংবর্ধনা জাতীয় প্রেস ক্লাবে সদস্যদের উত্তরা প্রেস ক্লাব মিডিয়া ট্রেইনিং ইন্সটিটিউট নজর নজরবিডি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

উত্তরায় জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্যদের সংবর্ধনা দিল এমটিআই

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

রাজধানীর উত্তরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্যদের সংবর্ধনা দিয়েছে মিডিয়া ট্রেইনিং ইন্সটিটিউট (এমটিআই)।

অনুষ্ঠানটির সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিডিয়া ট্রেইনিং ইন্সটিটিউটের চেয়ারম্যান এবং উত্তরা প্রেস ক্লাব-এর সদস্য ফরিদ আহমেদ নয়ন।

সাংবাদিকতা পেশায় নবনির্বাচিত ও নতুন সদস্যদের সম্মাননা জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ছবি: নজরবিডি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসি শিল্প গ্রুপের চেয়ারম্যান, ডিবিসি নিউজ-এর পরিচালক, গাজীপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও মিডিয়া ট্রেইনিং ইন্সটিটিউট উত্তরা’র উপদেষ্টা মোঃ সালাউদ্দিন চৌধুরী।

তিনি বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। সমাজের সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” নতুন সদস্যদের সততা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ ধরে রেখে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্টাইল গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অব কমার্সের পরিচালক। বক্তারা নারী নেতৃত্ব, সামাজিক উন্নয়ন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

উত্তরা প্রেস ক্লাব-এর সভাপতি আলাউদ্দিন আল আজাদ বলেন, উত্তরায় বসবাসকারী জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের শেষে নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত