চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২ পুরিয়া গাঁজা ও একটি বাইসাইকেলসহ মো. তুহিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ২০২৬ রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের পাকা রাস্তায়, সীমান্ত পিলার ১৮০/৮-এস থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মো. তুহিন শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের মৃত মুজাফরের ছেলে। বিজিবি সূত্রের দাবি, তিনি একজন চিহ্নিত মাদক কারবারি এবং ভারত থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা এনে বাংলাদেশে বিক্রি করতেন।
অভিযানে তার কাছ থেকে ২২ পুরিয়া গাঁজা, যার মোট ওজন ৯ গ্রাম, এবং একটি বাইসাইকেল জব্দ করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন