৫০২ বোতল এস্কুফ সিরাপ ও ১৭৫ পিস ইয়াবা জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক তিনটি অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। ২৮ আগস্ট রাতে পরিচালিত এসব অভিযানে ৫০২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কুফ (Eskuf) সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি সিএনজি, একটি মোবাইল ফোন ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, প্রথম অভিযানটি পরিচালনা করা হয় শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের পাকা সড়কে। সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৪ থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৩১০ বোতল ভারতীয় এস্কুফ সিরাপ, একটি সিএনজি ও একটি মোবাইল ফোনসহ মো. মামুনুর রশীদ (১৯) নামে এক যুবককে আটক করে।
আটক মামুনুর রশীদের বাড়ি শিবগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকায়। তার বাবার নাম মো. খলিল। তবে বিজিবির অভিযানের সময় আরও চারজন চোরাকারবারী পালিয়ে যায়।
অপরদিকে, ভোলাহাট উপজেলার হোসেন ভিটা গ্রামে অভিযান চালায় চাঁনশিকারী বিওপির একটি টহল দল। সীমান্ত মেইন পিলার ২০০ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গফুর মিয়ার আমবাগানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪৪ বোতল ভারতীয় এস্কুফ সিরাপ জব্দ করা হয়।
এ ছাড়া শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামে অভিযান চালিয়ে আরও ৪৮ বোতল এস্কুফ সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। তেলকুপি বিওপির টহল দল সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে খায়রুল মেম্বারের আমবাগানে অভিযানটি পরিচালনা করে।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন