ই-পেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
রাজধানী
স্বাস্থ্য ও লাইফস্টাইল
শিক্ষা সাংস্কৃতি
কৃষি
রাজনীতি
অপরাধ
লগইন
অনুসন্ধান
সারাদেশ
জাতীয়
আন্তর্জাতিক
রাজধানী
স্বাস্থ্য ও চিকিৎসা
সাহিত্য
কৃষকের জানালা
পরবাস
জন দুর্ভোগ
স্বাস্থ্য ও লাইফস্টাইল
Uncategorized
প্রকাশ : সোমবার, ২৬ মে ২০২৫
ফটোকার্ড ডাউনলোড
এ সম্পর্কিত আরও খবর
‘আশিকী’র সেই অনু আগারওয়াল: খ্যাতির শিখর থেকে আধ্যাত্মিক জীবনে
লেবাননে ইসরায়েলি হামলায় ফরিদপুরের এক নারী নিহত
ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢামেক চিকিৎসকদের হাতাহাতি: বন্ধ জরুরি বিভাগ
মুকসুদপুরে পেট্রোল-অকটেন সংকট, স্থবির হয়ে পড়ছে ব্যক্তিগত যান চলাচল
খাগড়াছড়িতে গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা
ঈদের ছুটি নিয়ে সরকার যা জানালো
দেশের ৭০% মানুষ কৃষির সঙ্গে জড়িত, সরকার কৃষি উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে: কৃষি মন্ত্রী
দিল্লিতে ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করলো বাংলাদেশ
তুরাগে রাইদা ডিপোর মালিককে হত্যা! গ্রেফতার ৩
রাজধানীর তুরাগে রাইদা বাস ডিপোর মালিক আনোয়ার হোসেন সিকদারকে (৫৩) হত্যার ঘটনায় গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। হত্যার পর মাটি চাপা দিয়ে মরদেহ গুম করা হয়েছিল বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বাস কেনাবেচা নিয়ে লেনদেনসংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে বলে জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. সবুজ ফকির (২৮), কালাম (২২) ও মো. শাকিল (১৮)। সোমবার (২৬ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম জানান, রোববার আশুলিয়া ও দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। ডিসি জানান, গত ১৭ জানুয়ারি সকাল ৯টার দিকে আনোয়ার হোসেন ডিপোর উদ্দেশে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন স্ত্রী শিউলি আক্তার তুরাগ থানায় একটি নিখোঁজ জিডি করেন।
তদন্তে পুলিশ জানতে পারে, ব্যবসায়িক বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করে অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের তথ্যে ডিপোর ভেতরে টিনের বেড়ার পাশে মাটি খুঁড়ে আনোয়ারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, তারা সবাই রাইদা বাসের চালক ছিলেন। ১৭ জানুয়ারি সকাল ১১টার দিকে পূর্বপরিকল্পিতভাবে তারা আনোয়ারকে প্রথমে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে এবং পরে ছুরি দিয়ে গলায় আঘাত করে হত্যা করে। এরপর মরদেহ ডিপোর মাটির নিচে পুঁতে রাখা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে তিনজনসহ আরও ৫–৬ জনের বিরুদ্ধে তুরাগ থানায় একটি হত্যা মামলা করেছেন। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
আপনার মতামত লিখুন
সর্বশেষ
জনপ্রিয়
১
পুরুষের শুক্রাণু বাড়াতে কার্যকরী ২০টি সুপারফুড
২
চুল পড়া কমবে ঘরোয়া উপায়ে: প্রাকৃতিক যত্নে ফিরিয়ে আনুন চুলের স্বাস্থ্য
৩
ইয়াবা সেবন করে ধর্ষণের পর গলাকেটে হত্যার কথা স্বীকার ঘাতক সোহেলের
৪
লালমনিরহাটে ভাইকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
৫
ভূমিকম্প : ছোট ছোট কম্পন বড় ধরনের দূর্ঘটনার আশংকা!
৬
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে নীল প্যানেলের নিরঙ্কুশ জয়: ড. আসিফ মিজানের অভিনন্দন
৭
মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার
৮
সনদসর্বস্ব শিক্ষার বৃত্ত ভেঙে: লক্ষ্য হোক সুপ্ত প্রতিভার উন্মেষ ও মানুষ গঠন
৯
হীরক জয়ন্তী উদযাপনে প্রস্তুতি শুরু, মিঠাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সভা
১০
আছিয়া থেকে রামিসা: বিচারহীনতার রাজনীতি আর কতদিন?
জনপ্রিয় সব খবর
১
ভালো বাসা দিয়ে সাধারণ জনতাকে দলে আনতে হবে
২
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ
৩
চলন্ত ট্রেনে নারী ধর্ষণ: ৯৯৯-এ কলে সান্তাহারে গ্রেপ্তার ১
৪
অর্থনীতির আগাম সংকেত দিতে পারে পিএমআই সূচক
৫
বরিশাল বিভাগে বাড়ছে ডেঙ্গু: আক্রান্ত ৬,৫৬০, মৃত্যু ৯
৬
গোপনে বিয়ে, পাঁচ মাসেই বাদশাহ-ইশার বিচ্ছেদ
৭
সরকারি অর্থের অপচয় নয়: অর্থমন্ত্রী
৮
ফের রাজ-সাবিলা জুটি, নতুন সিনেমার ঘোষণা
৯
‘আশিকী’র সেই অনু আগারওয়াল: খ্যাতির শিখর থেকে আধ্যাত্মিক জীবনে
১০
চা বাগানের ড্রেনে পড়ে নারী শ্রমিকের মৃত্যু
সর্বশেষ সব খবর
পরবর্তী খবর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
তুরাগে রাইদা ডিপোর মালিককে হত্যা! গ্রেফতার ৩
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৫
রাজধানীর তুরাগে রাইদা বাস ডিপোর মালিক আনোয়ার হোসেন সিকদারকে (৫৩) হত্যার ঘটনায় গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। হত্যার পর মাটি চাপা দিয়ে মরদেহ গুম করা হয়েছিল বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বাস কেনাবেচা নিয়ে লেনদেনসংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে বলে জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. সবুজ ফকির (২৮), কালাম (২২) ও মো. শাকিল (১৮)। সোমবার (২৬ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম জানান, রোববার আশুলিয়া ও দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। ডিসি জানান, গত ১৭ জানুয়ারি সকাল ৯টার দিকে আনোয়ার হোসেন ডিপোর উদ্দেশে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন স্ত্রী শিউলি আক্তার তুরাগ থানায় একটি নিখোঁজ জিডি করেন।
তদন্তে পুলিশ জানতে পারে, ব্যবসায়িক বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করে অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের তথ্যে ডিপোর ভেতরে টিনের বেড়ার পাশে মাটি খুঁড়ে আনোয়ারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, তারা সবাই রাইদা বাসের চালক ছিলেন। ১৭ জানুয়ারি সকাল ১১টার দিকে পূর্বপরিকল্পিতভাবে তারা আনোয়ারকে প্রথমে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে এবং পরে ছুরি দিয়ে গলায় আঘাত করে হত্যা করে। এরপর মরদেহ ডিপোর মাটির নিচে পুঁতে রাখা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে তিনজনসহ আরও ৫–৬ জনের বিরুদ্ধে তুরাগ থানায় একটি হত্যা মামলা করেছেন। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
উপদেষ্টা সম্পাদক:
মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক
: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার
: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত
আপনার মতামত লিখুন