নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬

সাটুরিয়ায় জমি বিরোধে ‘নয়া দিগন্ত’ প্রতিনিধির ওপর হামলা, হত্যার চেষ্টার অভিযোগ

ছবি: নজরবিডি

মানিকগঞ্জের সাটুরিয়ায় আদালতের রায় ও ডিক্রিপ্রাপ্ত জমিতে কাজ শেষে ফেরার পথে এক সাংবাদিক ও তাঁর পরিবারের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত সাংবাদিক মো. হুমায়ুন কবীর ‘দৈনিক নয়া দিগন্ত’ পত্রিকার সাটুরিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার আগ সাভার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক বর্তমানে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবার ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আগ সাভার মৌজার আরএস ৯৪ খতিয়ানের ৮নং দাগের ৪৭ শতাংশ জমিসহ অন্যান্য জমি নিয়ে বিবাদীদের সাথে হুমায়ুন কবীরদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ বিষয়ে সাংবাদিক হুমায়ুন কবীরের পিতা নূর মোহাম্মদ বিজ্ঞ সাটুরিয়া সিনিয়র সহকারী জজ আদালতে একটি বণ্টন মোকদ্দমা (দেওয়ানি মামলা নং- ১৫৭/২০০৭) দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ০৮ মে, ২০২৫ তারিখে আদালত তাদের পক্ষে রায় ও ডিক্রি প্রদান করেন।

আহত সাংবাদিক হুমায়ুন কবীর জানান, বৃহস্পতিবার সকালে তিনি তাঁর পিতা ও ভাইকে নিয়ে ওই ডিক্রিপ্রাপ্ত জমিতে পাট বীজ রোপণ করতে যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে বিবাদী আরান (৫৫), ছামাদ (৬০) ও সালমা ওরফে ছলেনাসহ (৪৫) অজ্ঞাত আরও ৪-৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগে উল্লেখ করা হয়, হামলার একপর্যায়ে বিবাদী আরান সাংবাদিক হুমায়ুনকে লাথি মেরে মাটিতে ফেলে দেন এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এ সময় বিবাদী সালমা ধারালো কাস্তে দিয়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে গলায় কোপ দেওয়ার চেষ্টা চালান। হুমায়ুনের ভাই আনিছ তাঁকে উদ্ধার করতে এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে জানান, "এই বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

বিষয় : নজরবিডি সংবাদHajj 2026, Bangladeshi Pilgrims, Ministry of Religious Affairs, Biman Bangladesh Airlines, Saudi Arabia, Makkah-Madinah, Hajj Update, Hajj Flight Statistics সাটুরিয়া, মানিকগঞ্জ, সাংবাদিকের ওপর হামলা, হত্যার চেষ্টা, জমিজমা বিরোধ, দৈনিক নয়া দিগন্ত, হুমায়ুন কবীর, সাটুরিয়া থানা পুলিশ, দেওয়ানি মামলা, আদালত ডিক্রি English Tags: Saturia, Manikganj, Attack on Journalist, Attempt to Murder, Land Dispute, Daily Naya Diganta, Humayun Kabir, Saturia Police Station, Civil Suit, Court Decree

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সাটুরিয়ায় জমি বিরোধে ‘নয়া দিগন্ত’ প্রতিনিধির ওপর হামলা, হত্যার চেষ্টার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

মানিকগঞ্জের সাটুরিয়ায় আদালতের রায় ও ডিক্রিপ্রাপ্ত জমিতে কাজ শেষে ফেরার পথে এক সাংবাদিক ও তাঁর পরিবারের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত সাংবাদিক মো. হুমায়ুন কবীর ‘দৈনিক নয়া দিগন্ত’ পত্রিকার সাটুরিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার আগ সাভার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক বর্তমানে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবার ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আগ সাভার মৌজার আরএস ৯৪ খতিয়ানের ৮নং দাগের ৪৭ শতাংশ জমিসহ অন্যান্য জমি নিয়ে বিবাদীদের সাথে হুমায়ুন কবীরদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ বিষয়ে সাংবাদিক হুমায়ুন কবীরের পিতা নূর মোহাম্মদ বিজ্ঞ সাটুরিয়া সিনিয়র সহকারী জজ আদালতে একটি বণ্টন মোকদ্দমা (দেওয়ানি মামলা নং- ১৫৭/২০০৭) দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ০৮ মে, ২০২৫ তারিখে আদালত তাদের পক্ষে রায় ও ডিক্রি প্রদান করেন।

আহত সাংবাদিক হুমায়ুন কবীর জানান, বৃহস্পতিবার সকালে তিনি তাঁর পিতা ও ভাইকে নিয়ে ওই ডিক্রিপ্রাপ্ত জমিতে পাট বীজ রোপণ করতে যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে বিবাদী আরান (৫৫), ছামাদ (৬০) ও সালমা ওরফে ছলেনাসহ (৪৫) অজ্ঞাত আরও ৪-৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগে উল্লেখ করা হয়, হামলার একপর্যায়ে বিবাদী আরান সাংবাদিক হুমায়ুনকে লাথি মেরে মাটিতে ফেলে দেন এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এ সময় বিবাদী সালমা ধারালো কাস্তে দিয়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে গলায় কোপ দেওয়ার চেষ্টা চালান। হুমায়ুনের ভাই আনিছ তাঁকে উদ্ধার করতে এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে জানান, "এই বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত