নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬

দ্রুতগতির একটি ট্রাকের চাপায় মৃদুল শেখ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত রিকশাচালক

ছবি: সংগৃহীত

একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিকশাচালক সামিউল মোল্লা। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার ভেড়ারবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকা থেকে রিকশাযোগে শহরের দিকে যাচ্ছিলেন মৃদুল শেখ। পথে ভেড়ারবাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক রিকশাটিকে চাপা দেয়। 

এতে ঘটনাস্থলেই মৃদুল শেখের মৃত্যু হয় এবং রিকশাচালক সামিউল মোল্লা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আহত সামিউল মোল্লাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মৃদুল শেখ সদর উপজেলার খাটিয়াগড় উত্তরপাড়া গ্রামের ফেলান শেখের ছেলে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত রিকশাচালক

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিকশাচালক সামিউল মোল্লা। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার ভেড়ারবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকা থেকে রিকশাযোগে শহরের দিকে যাচ্ছিলেন মৃদুল শেখ। পথে ভেড়ারবাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক রিকশাটিকে চাপা দেয়। 

এতে ঘটনাস্থলেই মৃদুল শেখের মৃত্যু হয় এবং রিকশাচালক সামিউল মোল্লা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আহত সামিউল মোল্লাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মৃদুল শেখ সদর উপজেলার খাটিয়াগড় উত্তরপাড়া গ্রামের ফেলান শেখের ছেলে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত