রাজধানীর রাওয়া ক্লাবে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ঢাকায় কর্মরত মাগুরা জেলার সাংবাদিকদের সংগঠন ‘মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা’-এর আত্মপ্রকাশ হয়েছে।নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের সাংবাদিক শাহীনুর ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের রবিউল ইসলাম রবি।আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঢাকায় কর্মরত মাগুরা জেলার বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ ও পেশাজীবী সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও জ্যেষ্ঠ সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সেক্রেটারি শফিকুল আলম।বক্তারা ঢাকায় কর্মরত মাগুরার সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং জেলার সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।নবগঠিত মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা ঢাকায় কর্মরত মাগুরা জেলার সাংবাদিকদের মধ্যে যোগাযোগ, ঐক্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা।