নজর বিডি
প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মাগুরা সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ, সভাপতি শাহীনুর ইসলাম, সম্পাদক রবি

রাজধানীর রাওয়া ক্লাবে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ঢাকায় কর্মরত মাগুরা জেলার সাংবাদিকদের সংগঠন ‘মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা’-এর আত্মপ্রকাশ হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের সাংবাদিক শাহীনুর ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের রবিউল ইসলাম রবি।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঢাকায় কর্মরত মাগুরা জেলার বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ ও পেশাজীবী সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও জ্যেষ্ঠ সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

বক্তারা ঢাকায় কর্মরত মাগুরার সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং জেলার সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

নবগঠিত মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা ঢাকায় কর্মরত মাগুরা জেলার সাংবাদিকদের মধ্যে যোগাযোগ, ঐক্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা।

বিষয় : মাগুরা সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ, সভাপতি শাহীনুর ইসলাম, সম্পাদক রবি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মাগুরা সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ, সভাপতি শাহীনুর ইসলাম, সম্পাদক রবি

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর রাওয়া ক্লাবে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ঢাকায় কর্মরত মাগুরা জেলার সাংবাদিকদের সংগঠন ‘মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা’-এর আত্মপ্রকাশ হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের সাংবাদিক শাহীনুর ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের রবিউল ইসলাম রবি।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঢাকায় কর্মরত মাগুরা জেলার বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ ও পেশাজীবী সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও জ্যেষ্ঠ সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

বক্তারা ঢাকায় কর্মরত মাগুরার সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং জেলার সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

নবগঠিত মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা ঢাকায় কর্মরত মাগুরা জেলার সাংবাদিকদের মধ্যে যোগাযোগ, ঐক্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত