নজর বিডি
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বিজিবির বাঁধায় রামদাসপুর সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জন পুরুষকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কড়া নজরদারি ও তাৎক্ষণিক তৎপরতায় বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির নওগাঁ ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

বিজিবি জানায়, বৃহস্পতিবার সকাল সাড় ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ রামদাসপুর সীমান্তের ২১৬ নম্বর সীমান্ত পিলার এলাকায় ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। এ সময় রামদাসপুর বিওপির টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিএসএফকে শক্তভাবে বাধা দেন। বিজিবির বাধায় বিএসএফ পিছিয়ে যেতে বাধ্য হলে ওই ছয়জন সীমান্তের শূন্য লাইনের (জিরো পয়েন্ট) ভারতীয় অংশে আটকে পড়েন।

নওগাঁ ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, "সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের যেকোনো চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে কড়া নজরদারির পাশাপাশি টহল জোরদার করা হয়েছে।"

বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নিরাপত্তা ব্যবস্থা ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিষয় : বিজিবির বাঁধায় রামদাসপুর সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিজিবির বাঁধায় রামদাসপুর সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জন পুরুষকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কড়া নজরদারি ও তাৎক্ষণিক তৎপরতায় বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির নওগাঁ ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

বিজিবি জানায়, বৃহস্পতিবার সকাল সাড় ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ রামদাসপুর সীমান্তের ২১৬ নম্বর সীমান্ত পিলার এলাকায় ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। এ সময় রামদাসপুর বিওপির টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিএসএফকে শক্তভাবে বাধা দেন। বিজিবির বাধায় বিএসএফ পিছিয়ে যেতে বাধ্য হলে ওই ছয়জন সীমান্তের শূন্য লাইনের (জিরো পয়েন্ট) ভারতীয় অংশে আটকে পড়েন।

নওগাঁ ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, "সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের যেকোনো চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে কড়া নজরদারির পাশাপাশি টহল জোরদার করা হয়েছে।"

বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নিরাপত্তা ব্যবস্থা ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত