নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

কক্সবাজারে নৌকাডুবি: ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের প্রায় সাড়ে ৩২ ঘণ্টা পর বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুববাজার সংলগ্ন সাগর উপকূলে মরদেহটি ভেসে ওঠে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকায় সাগরে ভ্রমণের সময় ঢেউয়ের ধাক্কায় নিউজিল্যান্ডের ওই পরিবারের সদস্যদের বহনকারী একটি ফিশিং ট্রলার ডুবে যায়।

নৌকাডুবির পর স্থানীয় জেলেরা আলবার্টের বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) ও ভাই রালফকে (১৩) জীবিত উদ্ধার করেন। পরে তাদের কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশনে হস্তান্তর করা হয়। তবে পরিবারের কিশোর সদস্য আলবার্ট নিখোঁজ ছিলেন।

পুলিশ জানায়, নিউজিল্যান্ডের নাগরিক ওই পরিবারের চার সদস্য নিজেদের তৈরি একটি নৌকা নিয়ে কক্সবাজারে ঘুরতে এসেছিলেন।

এর আগে গত ৮ এপ্রিল রাতে মহেশখালী উপজেলার কুতুবজোম উপকূলে তারা ডাকাতির শিকার হন। এরপর থেকে পরিবারের সদস্যরা কোস্ট গার্ডের হেফাজতে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নৌকাডুবির ঘটনায় জীবিত উদ্ধার হওয়া তিনজন বর্তমানে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে রয়েছেন।

বিষয় : কক্সবাজারে নৌকাডুবি: ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে নৌকাডুবি: ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের প্রায় সাড়ে ৩২ ঘণ্টা পর বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুববাজার সংলগ্ন সাগর উপকূলে মরদেহটি ভেসে ওঠে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকায় সাগরে ভ্রমণের সময় ঢেউয়ের ধাক্কায় নিউজিল্যান্ডের ওই পরিবারের সদস্যদের বহনকারী একটি ফিশিং ট্রলার ডুবে যায়।

নৌকাডুবির পর স্থানীয় জেলেরা আলবার্টের বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) ও ভাই রালফকে (১৩) জীবিত উদ্ধার করেন। পরে তাদের কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশনে হস্তান্তর করা হয়। তবে পরিবারের কিশোর সদস্য আলবার্ট নিখোঁজ ছিলেন।

পুলিশ জানায়, নিউজিল্যান্ডের নাগরিক ওই পরিবারের চার সদস্য নিজেদের তৈরি একটি নৌকা নিয়ে কক্সবাজারে ঘুরতে এসেছিলেন।

এর আগে গত ৮ এপ্রিল রাতে মহেশখালী উপজেলার কুতুবজোম উপকূলে তারা ডাকাতির শিকার হন। এরপর থেকে পরিবারের সদস্যরা কোস্ট গার্ডের হেফাজতে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নৌকাডুবির ঘটনায় জীবিত উদ্ধার হওয়া তিনজন বর্তমানে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে রয়েছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত