২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। ওই ঘটনায় হামাসের হাতে ১,২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর থেকেই গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল, যা চলে প্রায় ১৫ মাস।
তীব্র আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করলেও, ১৮ মার্চ থেকে তারা আবার সামরিক অভিযান শুরু করে। গত দুই সপ্তাহে নতুন দফার হামলায় নিহত হয়েছে আরও ১ হাজারের বেশি ফিলিস্তিনি।
গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। সোমবার ফিলিস্তিনের সব এলাকায় ও বিশ্বজুড়ে এই ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়।
এক বিবৃতিতে তারা বলেন, “ইসরায়েলি বাহিনীর সংঘটিত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিরোধের কণ্ঠস্বর আরও জোরালো করা এখন অত্যন্ত জরুরি।”
বিশ্ববাসীর প্রতি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই ধর্মঘটে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। 
শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৫

আপনার মতামত লিখুন