নজর বিডি

চা বাগানের ড্রেনে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে গভীর ড্রেনে পড়ে মীরা হাজরা (৪০) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাতে ভাড়াউড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনের একটি গভীর ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকাল ৯টার দিকে চা পাতা তুলতে বাড়ি থেকে বের হন মীরা হাজরা। সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও সহকর্মীরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে চা বাগানের গভীর ড্রেনের ভেতর তার মরদেহ দেখতে পান তারা। এ সময় মরদেহের পাশে চা পাতা বহনের বড় পুটলিও পাওয়া যায়।

শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার সফিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চা পাতা তোলার সময় গভীর ড্রেন লাফ দিয়ে পার হওয়ার চেষ্টা করতে গিয়ে অসাবধানতাবশত তিনি ড্রেনে পড়ে যান। এ সময় মাথায় থাকা আনুমানিক ২৫ থেকে ৩০ কেজি চা পাতার নিচে চাপা পড়েন তিনি। মাথায় আঘাত পেয়েই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : চা বাগানের ড্রেনে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চা বাগানের ড্রেনে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে গভীর ড্রেনে পড়ে মীরা হাজরা (৪০) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাতে ভাড়াউড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনের একটি গভীর ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকাল ৯টার দিকে চা পাতা তুলতে বাড়ি থেকে বের হন মীরা হাজরা। সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও সহকর্মীরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে চা বাগানের গভীর ড্রেনের ভেতর তার মরদেহ দেখতে পান তারা। এ সময় মরদেহের পাশে চা পাতা বহনের বড় পুটলিও পাওয়া যায়।

শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার সফিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চা পাতা তোলার সময় গভীর ড্রেন লাফ দিয়ে পার হওয়ার চেষ্টা করতে গিয়ে অসাবধানতাবশত তিনি ড্রেনে পড়ে যান। এ সময় মাথায় থাকা আনুমানিক ২৫ থেকে ৩০ কেজি চা পাতার নিচে চাপা পড়েন তিনি। মাথায় আঘাত পেয়েই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত