নজর বিডি
প্রকাশ : বুধবার, ২৫ জুন ২০২৫

মুকসুদপুরে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার শেষ দিন ছিলো আজ

"দেশীয় ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই"—এই শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলা ২৩ জুন শুরু হয়ে ২৫ জুন সমাপ্ত হয়। মেলার উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার। উদ্বোধনী দিনে তিনি বলেন, “দেশীয় ফল চাষে আগ্রহ সৃষ্টি ও পুষ্টিকর খাদ্য গ্রহণে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই মেলার আয়োজন।” উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. বাহাউদ্দিন শেখ, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু। [caption id="attachment_12330" align="aligncenter" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption] এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, উপজেলা নির্বাচন অফিসার জুয়েল আহেম্মদ, উপজেলা বিএডিসি কর্মকর্তা মেহেদী হুসাইন, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মুকসুদপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. তুষার আহম্মেদ, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুনমুন সাহা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আয়েশা সিদ্দিকা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহমেদসহ আরও অনেকে। [caption id="attachment_12331" align="aligncenter" width="300"] ছবি: নজরবিডি.কম[/caption] মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত দেশীয় বিভিন্ন জাতের ফলের প্রদর্শনী ছিল উল্লেখযোগ্য। কয়েকটি স্টলের মাধ্যমে আম, লিচু, কাঁঠাল, পেয়ারা, ডালিম, বেল, জাম, নারিকেলসহ নানা ধরনের মৌসুমি ও দুর্লভ ফল প্রদর্শিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, স্থানীয় জনগণের মাঝে ফল চাষে আগ্রহ তৈরি এবং নিরাপদ ফলভোগে উৎসাহ প্রদানই ছিল এই মেলার মূল লক্ষ্য। মেলাটি কৃষি, পুষ্টি ও পরিবেশগত দিক থেকে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উপস্থিত অতিথিরা মন্তব্য করেন। ২৫ জুন মেলার আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠিত হয়। আয়োজকরা ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুরে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার শেষ দিন ছিলো আজ

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত