নজর বিডি

অনিশ্চয়তায় উত্তরা হাই স্কুলের দুই শিক্ষার্থী

ক্লাস শিক্ষকের ভুলে পরিক্ষা দেওয়া হলো না দুই শিক্ষার্থীর এমন অভিযোগ করেছেন উত্তরা হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইভানা তালুকদার।   রাজধানীর উত্তরা হাই স্কুল এন্ড কলেজে সাংবাদিকদের উপস্থিতিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইভানা তালুকদার বলেন শুধু মাত্র ক্লাস শিক্ষকের গাফিলতিতে দুই শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিতে পারে নি। শনিবার সকাল ১১ টার দিকে স্কুলের কনফারেন্স হলে সাংবাদিকদের উদ্যেশ্যে তিনি একথা বলেন। দুই শিক্ষার্থীর বিষয়ে আমি অলরেডি উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছি। এসময় নিজের দায় শিকার করে বলেন, আমি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এ দায় আমারও তবে ক্লাস শিক্ষক ড.আমিনুর রহমানের গাফিলতিতে ফরম ফিলাপে ভুলের কারনে আমার প্রতিষ্ঠানের বদনাম হতে চলেছে। অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি কেন একাজ করলেন সে বিষয়ে ক্ষতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে পরিষ্কার করে বলা যাবে।   উল্লেখ্য যে চলমান ২০২৫ সালের উচ্চমাধ্যমিক ‍ও মাদরাসা বোর্ডের পরিক্ষা শুরু হলে উত্তরা হাই স্কুল এন্ড কলেজের দুই শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ও সাজ্জাদ হোসেন তাদের এইচ এসসি  পরিক্ষার প্রবেশপত্র না পাওয়ায় পরিক্ষায় অংশ নিতে পারেনি। যে কারনে সারাদেশে সোশ্যাল মিডিয়াসহ সমাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।  

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

অনিশ্চয়তায় উত্তরা হাই স্কুলের দুই শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৫

featured Image
ক্লাস শিক্ষকের ভুলে পরিক্ষা দেওয়া হলো না দুই শিক্ষার্থীর এমন অভিযোগ করেছেন উত্তরা হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইভানা তালুকদার।   রাজধানীর উত্তরা হাই স্কুল এন্ড কলেজে সাংবাদিকদের উপস্থিতিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইভানা তালুকদার বলেন শুধু মাত্র ক্লাস শিক্ষকের গাফিলতিতে দুই শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিতে পারে নি। শনিবার সকাল ১১ টার দিকে স্কুলের কনফারেন্স হলে সাংবাদিকদের উদ্যেশ্যে তিনি একথা বলেন। দুই শিক্ষার্থীর বিষয়ে আমি অলরেডি উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছি। এসময় নিজের দায় শিকার করে বলেন, আমি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এ দায় আমারও তবে ক্লাস শিক্ষক ড.আমিনুর রহমানের গাফিলতিতে ফরম ফিলাপে ভুলের কারনে আমার প্রতিষ্ঠানের বদনাম হতে চলেছে। অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি কেন একাজ করলেন সে বিষয়ে ক্ষতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে পরিষ্কার করে বলা যাবে।   উল্লেখ্য যে চলমান ২০২৫ সালের উচ্চমাধ্যমিক ‍ও মাদরাসা বোর্ডের পরিক্ষা শুরু হলে উত্তরা হাই স্কুল এন্ড কলেজের দুই শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ও সাজ্জাদ হোসেন তাদের এইচ এসসি  পরিক্ষার প্রবেশপত্র না পাওয়ায় পরিক্ষায় অংশ নিতে পারেনি। যে কারনে সারাদেশে সোশ্যাল মিডিয়াসহ সমাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।  

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত