নজর বিডি

উত্তরায় মাইলস্টোনে বিমান বিধ্বস্তে মৃতের সংখ্যা বেড়ে ৩১

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছেন ১৬৫ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। যুদ্ধবিমানটি প্রশিক্ষণ শেষে ঘাঁটিতে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনে আঘাত হানে। এতে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকসহ স্থানীয় বাসিন্দারা হতাহত হন।

এ ঘটনায় এলাকায় গভীর শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরইমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানায় আইএসপিআর।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

উত্তরায় মাইলস্টোনে বিমান বিধ্বস্তে মৃতের সংখ্যা বেড়ে ৩১

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৫

featured Image

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছেন ১৬৫ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। যুদ্ধবিমানটি প্রশিক্ষণ শেষে ঘাঁটিতে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনে আঘাত হানে। এতে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকসহ স্থানীয় বাসিন্দারা হতাহত হন।

এ ঘটনায় এলাকায় গভীর শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরইমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানায় আইএসপিআর।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত