রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ১৭২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল বুধবার (৬ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন পরিপালনে অভিযান চালায় ডিএমপির ট্রাফিক বিভাগ। এ অভিযানে মোট ২,১৭২টি মামলা করা হয়েছে। একইসঙ্গে ২৮৩টি গাড়ি ডাম্পিং এবং ৭৫টি গাড়িকে রেকার করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, নগরীতে যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের অভিযান নিয়মিতভাবে চলবে। যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলারও আহ্বান জানানো হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন