নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

নাইরোবিতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত: পাইলটসহ নিহত ৬, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক:
কেনিয়ার রাজধানী নাইরোবির উপকণ্ঠে কাইম্বু অঞ্চলের একটি আবাসিক এলাকায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর আগে দুপুর ২টা ১৭ মিনিটে নাইরোবির উইলসন বিমানবন্দর থেকে সোমালিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছিল বিমানটি।

কাইম্বু কান্ট্রি কমিশনার হেনরি ওয়াফুলা জানান, “আমরা বিমানের পাইলটসহ চারজন আরোহীকে হারিয়েছি। এ ছাড়া যে বাড়িতে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানেও দুইজন প্রাণ হারিয়েছেন।”

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি আকাশে থাকাকালীন আগুন ধরে যায়। এরপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে একটি ছোট আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

এএফপির খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পরপরই কেঞ্জিয়া রেড ক্রস, দমকল ও জরুরি সাড়া প্রদানকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ধ্বংসাবশেষের মধ্যে তল্লাশি চালানো হয় এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় এক বাসিন্দা তাশা ওয়ানজিরা বলেন, “আমরা আকাশে একটি বিকট শব্দ শুনি। এরপর দেখি বিমানটি জ্বলতে জ্বলতে নিচে পড়ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই বিকট বিস্ফোরণ ঘটে।”

এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করেছে কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নাইরোবিতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত: পাইলটসহ নিহত ৬, আহত ২

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৫

featured Image

আন্তর্জাতিক ডেস্ক:
কেনিয়ার রাজধানী নাইরোবির উপকণ্ঠে কাইম্বু অঞ্চলের একটি আবাসিক এলাকায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর আগে দুপুর ২টা ১৭ মিনিটে নাইরোবির উইলসন বিমানবন্দর থেকে সোমালিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছিল বিমানটি।

কাইম্বু কান্ট্রি কমিশনার হেনরি ওয়াফুলা জানান, “আমরা বিমানের পাইলটসহ চারজন আরোহীকে হারিয়েছি। এ ছাড়া যে বাড়িতে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানেও দুইজন প্রাণ হারিয়েছেন।”

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি আকাশে থাকাকালীন আগুন ধরে যায়। এরপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে একটি ছোট আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

এএফপির খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পরপরই কেঞ্জিয়া রেড ক্রস, দমকল ও জরুরি সাড়া প্রদানকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ধ্বংসাবশেষের মধ্যে তল্লাশি চালানো হয় এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় এক বাসিন্দা তাশা ওয়ানজিরা বলেন, “আমরা আকাশে একটি বিকট শব্দ শুনি। এরপর দেখি বিমানটি জ্বলতে জ্বলতে নিচে পড়ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই বিকট বিস্ফোরণ ঘটে।”

এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করেছে কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত