নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

ডুমুরিয়ায় হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা

জলাশয় ভরাট, মাছ চাষ ও আগাছানাশকের ব্যবহারে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী শাপলা

খুলনার ডুমুরিয়া উপজেলায় এখন আর আগের মতো চোখে পড়ে না জাতীয় ফুল শাপলা। একসময় বর্ষা মৌসুমে জেলার পুকুর-ডোবা, খাল-বিল, নদী-নালার পানিতে শাপলা ফুলের সাদা ও গোলাপি সৌন্দর্যে ভরে থাকত গ্রামবাংলার প্রান্তর। এখন সে দৃশ্য শুধু স্মৃতির খাতায়।

শাপলা একটি স্বাভাবিক জলজ উদ্ভিদ, যা কোনো প্রকার পরিচর্যা ছাড়াই জলাশয়ে জন্মায়। শুধু সৌন্দর্য নয়, এর রয়েছে নানা গুণ। শাপলার ডাটা সবজি হিসেবে ব্যবহৃত হয়, আবার মূলের রয়েছে ওষধি গুণ। শাপলার ফলের ভেতরের কালো দানা ‘চাউলিয়া’ দিয়ে মহিলারা ঢ্যাপের খৈ তৈরি করতেন। বর্ষা শেষে শুকনো মৌসুমে ছেলেমেয়েরা কুড়িয়ে আনত শালুক, যা আগুনে পুড়িয়ে খাওয়া হত মজাদার নাস্তা হিসেবে।

খুলনার ডুমুরিয়া উপজেলায় এখন আর আগের মতো চোখে পড়ে না জাতীয় ফুল শাপলা। একসময় বর্ষা মৌসুমে জেলার পুকুর-ডোবা, খাল-বিল

স্থানীয় হাট-বাজারে এখনো বর্ষার সময়কালে শাপলার ডাটার চাহিদা দেখা যায়। তবে শাপলা ফুল আর আগের মতো বিস্তারে জন্ম নিচ্ছে না। এর প্রধান কারণ—জলাভূমি ভরাট, মাছ চাষের জন্য পুকুর পরিস্কার করে রাখা এবং কৃষিতে অতিমাত্রায় আগাছানাশক ব্যবহারে শাপলার প্রাকৃতিক জন্মক্ষেত্র ধ্বংস হয়ে যাওয়া।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দু-একটি জায়গায় এখনও গুটি কয়েক শাপলা দেখা যায়। যেমন—খর্এলাকার একটি পুকুরে কয়েকটি শাপলা ফুটতে দেখা গেছে। কিন্তু সেগুলো ব্যতিক্রম। বর্তমানে নিচু জমিগুলোতেও চাষাবাদ হচ্ছে, আর পুকুরে চলছে বাণিজ্যিক মাছ চাষ—ফলে শাপলার বংশ বিস্তারের পরিবেশ আর অবশিষ্ট নেই।

কৃষি বিভাগের মতামত:
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইনসান ইবনে আমিন বলেন, “এখানে পতিত জমি ও গর্ত জমিতে মাছ চাষের কারণে জাতীয় ফুল শাপলা এখন বিলুপ্তির পথে।”

খুলনা জেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, “ডুমুরিয়া উপজেলায় অধিকাংশ জমি ব্যবহৃত হচ্ছে ফসল ও ঘের তৈরির কাজে। ফলে শাপলা জন্মানোর সুযোগ কমে যাচ্ছে। তবে রাস্তার ধারের পতিত খালগুলোতে শাপলা চাষের উদ্যোগ নেওয়া গেলে একদিকে সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে সবজি হিসেবে চাহিদা পূরণ হবে এবং কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়ায় হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত