অবসরজনিত কারণে সাবেক রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম এই দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন,
"অধ্যাপক আনিছুর রহমান একজন নিষ্ঠাবান, সৎ ও কর্মঠ শিক্ষক-প্রশাসক। তাঁর নেতৃত্বগুণ ও প্রশাসনিক অভিজ্ঞতা বাউবির শিক্ষা ও প্রশাসনিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করবে।"
তিনি সাবেক রেজিস্ট্রারের দীর্ঘ কর্মজীবনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সুস্থ, শান্তিপূর্ণ জীবন কামনা করেন।
এ সময় ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল ও বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের জারি করা অফিস আদেশ অনুযায়ী, অধ্যাপক মো. আনিছুর রহমানের দায়িত্ব ১৫ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে।
শিক্ষার্থী অধিকার রক্ষা, ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান এবং অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর হিসেবে তিনি ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় অঙ্গনে সমাদৃত। শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে বাউবির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
এই নিয়োগে বিশ্ববিদ্যালয় অঙ্গনে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই নতুন রেজিস্ট্রারের সফল মেয়াদ কামনা করেছেন এবং এ নিয়োগ প্রদানের জন্য উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন