মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা:
রাজধানী তুরাগের উত্তরার ডিয়াবাড়ীতে মুন্সিবাড়ী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ-২০২৫ ইং গতকাল শুক্রবার বিকেলে উত্তরা ১৫ নং সেক্টর খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় তারারটেক ক্লাবকে ৯-০ গোলে হারিয়ে মুন্সিবাড়ী ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মুন্সিবাড়ী ফুটবল ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ফাইনাল খেলা প্রতি বছরের ন্যায় ঘরোয়া ফুটবলের পঞ্চম আসর ছিল।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য বিশিষ্টরা:
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন মো: সাইদুল ইসলাম, ডিয়াবাড়ী নিমতলীরটেক জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: সাইফুল ইসলাম, ডিয়াবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
খেলার শুভ উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী মো: বাবুল হোসেন ও মো: মোক্তার হোসেন।
সার্বিক তত্বাবধানে ছিলেন ঢাকা উত্তর বারিধারা ক্লাবের কৃতি খেলোয়াড় মো: মোহসীন নুকু, যিনি ডিয়াবাড়ীর সন্তান।
সঞ্চালক হিসেবে ছিলেন শিক্ষা ও ক্রীড়ানুরাগী মো: আব্দুল মোতালেব।
প্রধান অতিথির বক্তব্য:
মো: সাইদুল ইসলাম তার বক্তব্যে বলেন,
“আমার প্রয়াত পিতা লুৎফর রহমান (লাল মিয়া মেম্বার) বৃহত্তর সাবেক হরিরামপুর ইউনিয়ন পরিষদ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং তুরাগ থানা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন। আমি তারই সুযোগ্য সন্তান। আজকের শিশুরাই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। আসুন, মাদককে আমরা সকলে না বলি এবং শিশুদের খেলাধূলায় উৎসাহিত করি। এই হউক আমাদের অঙ্গীকার।”
ফাইনাল খেলার সংক্ষিপ্ত বিবরণ:
ডিয়াবাড়ী মুন্সীবাড়ী ফুটবল ক্লাব বনাম তারারটেক ক্লাবের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। মুন্সীবাড়ী ফুটবল দলে যুনাইদ ও আরাবি নামে দুই ক্ষুদে খেলোয়াড় অংশগ্রহণ করেন। খেলায় মুন্সীবাড়ী দল ৯-০ গোলে তারারটেক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
উপস্থিতি:
খেলার মাঠে বিপুল সংখ্যক ফুটবল প্রেমিক, খেলোয়াড় বৃন্দ ও দর্শক উপস্থিত ছিলেন, যা খেলাটিকে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত করেছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন