ঢাকা: রাজধানীর অভিজাত আবাসিক এলাকা নিকুঞ্জ এখন অটোরিকশামুক্ত এক নতুন দিগন্ত। গত ৩০ এপ্রিল ২০২৫ থেকে এ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়। এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই অসম্ভবকে সম্ভব করা হয়েছে। চার মাস পার হলেও অর্জন অটুট রয়েছে, আর এলাকায় ফিরে এসেছে এক ভিন্ন ধরনের শান্তি ও শৃঙ্খলা।
স্থানীয়রা বলছেন, অটোরিকশা বন্ধের ফলে যানজট, শব্দদূষণ ও অনিরাপদ চলাচলের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমেছে। এখন পথচারীরা, বিশেষ করে শিশু ও প্রবীণরা নির্বিঘ্নে রাস্তায় হাঁটতে পারছেন। একজন বাসিন্দার ভাষ্য, “এখন নিকুঞ্জে হাঁটার মতো প্রশান্তি আর কোথাও নেই।”
তবে সম্প্রতি একটি কুচক্রী মহল আবারও আর্থিক স্বার্থে অটোরিকশা চালুর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর আশঙ্কা, একটি বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই তৎপরতা চালানো হচ্ছে।
এ প্রেক্ষিতে নিকুঞ্জ ১ ও ২ কল্যাণ সমিতি, খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি খিলক্ষেত থানায় লিখিত অভিযোগ জমা দেন। তারা প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “জনগণের ঐক্য ও সাহসে শান্তি ফিরেছে, কোনো ষড়যন্ত্রে এই অর্জন নষ্ট হতে দেওয়া হবে না।”
খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল বলেন, “সবাই ঐক্যবদ্ধ থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়—নিকুঞ্জের জনগণ তার প্রমাণ। কোনো রাজনৈতিক অপশক্তিই আর এখানে অটোরিকশা চালু করতে পারবে না।”

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন