নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

নিকুঞ্জে নাগরিক ঐক্যের প্রতীক সাংবাদিক জাহিদ ইকবাল

রাজধানীর খিলক্ষেত থানা এলাকার অভিজাত আবাসিক এলাকা নিকুঞ্জে নাগরিক উদ্যোগ ও সামাজিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছেন সাংবাদিক ও সমাজকর্মী জাহিদ ইকবাল। এলাকাবাসীর কল্যাণে তার উদ্যোগ ও নিরলস প্রচেষ্টা ইতোমধ্যেই নিকুঞ্জ ও আশপাশের এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

নিকুঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ে দীর্ঘদিন ভোগান্তিতে ছিলেন স্থানীয়রা। জাহিদ ইকবালের নেতৃত্বে নাগরিক ঐক্যের মাধ্যমে এলাকাটি অটোরিকশামুক্ত করার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়। এর ফলে নিকুঞ্জ আজ তার হারানো শান্তি ও আবাসিক পরিবেশ ফিরে পেয়েছে।

পেশাগত জীবনে জাহিদ ইকবাল একজন সক্রিয় সাংবাদিক। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের স্থায়ী সদস্য এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় উপস্থিতি তাকে নিকুঞ্জ ও টানপাড়া এলাকার মানুষের কাছে আস্থার প্রতীক করে তুলেছে।

স্থানীয়রা জানান, জাহিদ ইকবাল শুধু সমস্যাগুলো তুলে ধরেন না, সমাধানের পথও দেখান। তার নেতৃত্বে নিকুঞ্জে গড়ে উঠেছে নাগরিক ঐক্যের একটি শক্ত ভিত, যা এলাকায় টেকসই সামাজিক উন্নয়নের পথ প্রশস্ত করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নিকুঞ্জে নাগরিক ঐক্যের প্রতীক সাংবাদিক জাহিদ ইকবাল

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৫

featured Image

রাজধানীর খিলক্ষেত থানা এলাকার অভিজাত আবাসিক এলাকা নিকুঞ্জে নাগরিক উদ্যোগ ও সামাজিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছেন সাংবাদিক ও সমাজকর্মী জাহিদ ইকবাল। এলাকাবাসীর কল্যাণে তার উদ্যোগ ও নিরলস প্রচেষ্টা ইতোমধ্যেই নিকুঞ্জ ও আশপাশের এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

নিকুঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ে দীর্ঘদিন ভোগান্তিতে ছিলেন স্থানীয়রা। জাহিদ ইকবালের নেতৃত্বে নাগরিক ঐক্যের মাধ্যমে এলাকাটি অটোরিকশামুক্ত করার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়। এর ফলে নিকুঞ্জ আজ তার হারানো শান্তি ও আবাসিক পরিবেশ ফিরে পেয়েছে।

পেশাগত জীবনে জাহিদ ইকবাল একজন সক্রিয় সাংবাদিক। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের স্থায়ী সদস্য এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় উপস্থিতি তাকে নিকুঞ্জ ও টানপাড়া এলাকার মানুষের কাছে আস্থার প্রতীক করে তুলেছে।

স্থানীয়রা জানান, জাহিদ ইকবাল শুধু সমস্যাগুলো তুলে ধরেন না, সমাধানের পথও দেখান। তার নেতৃত্বে নিকুঞ্জে গড়ে উঠেছে নাগরিক ঐক্যের একটি শক্ত ভিত, যা এলাকায় টেকসই সামাজিক উন্নয়নের পথ প্রশস্ত করছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত