নজর বিডি

ভারতের আসামে ৫.৮ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশসহ আশপাশের দেশ কেঁপেছে

ভারতের আসামের উত্তরাঞ্চলে রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে কেঁপেছে বাংলাদেশসহ আশপাশের কয়েকটি দেশ।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর বাংলানিউজকে জানান, ঢাকার থেকে ৩৮০ কিলোমিটার দূরে গৌহাটির কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটি গৌহাটির ৮৩ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল সমতলের ৩৫ কিলোমিটার গভীরে।

ইএমএসসির তথ্য মতে, ভূমিকম্পের কম্পন ভারত ও বাংলাদেশের পাশাপাশি নেপাল, ভুটান, মিয়ানমার ও চীনে অনুভূত হয়েছে।

সিলেট নগরের জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী সোহেল আহমদ বলেন, “ঘটনার সময় অফিসে কর্মরত ছিলাম। হঠাৎ কম্পন শুরু হলে বসার চেয়ার সরে যাচ্ছিল। পরে বুঝতে দেরি হয়নি, ভূমিকম্প হয়েছে।”

সরেজমিন দেখা গেছে, ভূমিকম্প চলাকালে সিলেটে হালকা বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেও কম্পন অনুভূত হওয়ায় লোকজন মার্কেট, শপিংমল ও বাসাবাড়ি থেকে বের হতে শুরু করেন।

যদিও অনেকে ভূমিকম্পের অনুভূতি পাননি, এবং এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ভারতের আসামে ৫.৮ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশসহ আশপাশের দেশ কেঁপেছে

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৫

featured Image

ভারতের আসামের উত্তরাঞ্চলে রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে কেঁপেছে বাংলাদেশসহ আশপাশের কয়েকটি দেশ।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর বাংলানিউজকে জানান, ঢাকার থেকে ৩৮০ কিলোমিটার দূরে গৌহাটির কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটি গৌহাটির ৮৩ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল সমতলের ৩৫ কিলোমিটার গভীরে।

ইএমএসসির তথ্য মতে, ভূমিকম্পের কম্পন ভারত ও বাংলাদেশের পাশাপাশি নেপাল, ভুটান, মিয়ানমার ও চীনে অনুভূত হয়েছে।

সিলেট নগরের জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী সোহেল আহমদ বলেন, “ঘটনার সময় অফিসে কর্মরত ছিলাম। হঠাৎ কম্পন শুরু হলে বসার চেয়ার সরে যাচ্ছিল। পরে বুঝতে দেরি হয়নি, ভূমিকম্প হয়েছে।”

সরেজমিন দেখা গেছে, ভূমিকম্প চলাকালে সিলেটে হালকা বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেও কম্পন অনুভূত হওয়ায় লোকজন মার্কেট, শপিংমল ও বাসাবাড়ি থেকে বের হতে শুরু করেন।

যদিও অনেকে ভূমিকম্পের অনুভূতি পাননি, এবং এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত