দেশে প্রকৌশলীদের নৈতিকতা ও পেশাগত উৎকর্ষ নিশ্চিত করতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) নতুন “এথিক্স বোর্ড” গঠন করেছে। এ বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী এম. আর. কবির।
আইইবি’র গঠনতন্ত্রের ৮৩.০০ ধারা এবং কেন্দ্রীয় কাউন্সিলের ৬৫০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বোর্ড গঠিত হয়। বোর্ডটি প্রকৌশলীদের পেশাগত নৈতিকতা, শৃঙ্খলা ও মর্যাদা রক্ষা এবং দক্ষতা উন্নয়নে কাজ করবে। পাশাপাশি নৈতিক আচরণ, সামাজিক জবাবদিহিতা ও পেশাগত দায়বদ্ধতা নিশ্চিত করাও এর অন্যতম দায়িত্ব।
এ বোর্ডে দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রকৌশল সংস্থার জ্যেষ্ঠ শিক্ষাবিদ ও অভিজ্ঞ প্রকৌশলীরা যুক্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিশিষ্ট অধ্যাপক ও বিশেষজ্ঞ প্রকৌশলীরা।
আইইবি আশা করছে, উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবিরের নেতৃত্বে “এথিক্স বোর্ড” প্রকৌশলীদের মধ্যে নৈতিকতা ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধির মাধ্যমে দেশের প্রকৌশল খাতকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন