নজর বিডি
প্রকাশ : শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

এইচ-১বি ভিসায় ট্রাম্পের বড় সিদ্ধান্ত

এইচ-১বি ভিসায় ট্রাম্পের বড় সিদ্ধান্ত
যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের জন্য জনপ্রিয় এইচ-১বি ভিসায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নির্বাহী আদেশ অনুযায়ী, এই ভিসার আবেদন ফি এক লাফে বেড়ে দাঁড়াচ্ছে ১ লাখ ডলারে—যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২১ হাজার টাকা।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ওভাল অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “বিশ্বমানের প্রতিভাবান কর্মীদের আমরা স্বাগত জানাতে চাই, তবে তাদের যেন যথার্থ মূল্য দিতে হয় তা নিশ্চিত করাও জরুরি।” কেন বাড়ানো হলো ফি? ট্রাম্প প্রশাসনের দাবি, এইচ-১বি ভিসার অতিরিক্ত ও অপব্যবহার রোধে এবং স্থানীয় আমেরিকানদের চাকরির সুযোগ বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, ১ লাখ ডলারের ফি কীভাবে কার্যকর হবে—তা নিয়ে এখনো আলোচনা চলছে। এটি হতে পারে প্রতি বছর, অথবা পুরো তিন বছরের মেয়াদের জন্য একবারেই। বর্তমান নিয়মে কী পরিবর্তন আসছে? বর্তমানে এইচ-১বি ভিসার ফি ২১৫ ডলার (প্রায় ৩০ হাজার টাকা)। এবার তা বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব অভিবাসন ব্যবস্থার এক মৌলিক রূপান্তর।এইচ-১বি ভিসা মূলত তিন বছর মেয়াদি এবং একবার নবায়নযোগ্য। প্রতিবছর মোট ৬৫,০০০ সাধারণ ভিসা এবং অতিরিক্ত ২০,০০০ উচ্চশিক্ষিত (মাস্টার্স ডিগ্রিধারী) আবেদনকারীদের জন্য বরাদ্দ থাকে। চাহিদা অতিরিক্ত থাকায় লটারি পদ্ধতিতে প্রাপ্যতা নির্ধারণ করা হয়। নতুন অভিবাসন প্রস্তাব: ‘গোল্ড কার্ড’ এই আদেশের অংশ হিসেবে ট্রাম্প নতুন একটি অভিবাসন প্রকল্প চালু করেছেন—‘গোল্ড কার্ড’। এর আওতায়, কেউ যদি ১ মিলিয়ন ডলার (প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা) বিনিয়োগ করে, তবে দ্রুত ভিসা পেতে পারে। কোনো কোম্পানি হলে ২ মিলিয়ন ডলারের বিনিয়োগের মাধ্যমে বিদেশি কর্মী স্পন্সর করার সুযোগ থাকবে।এই উদ্যোগ মূলত উচ্চ আয়ের ব্যক্তি ও উদ্যোক্তাদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে প্রণয়ন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

এইচ-১বি ভিসায় ট্রাম্পের বড় সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত