রোববার (২১ সেপ্টেম্বর) রাতের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সোমবার সকালে অফিসমুখী মানুষ পড়েন চরম দুর্ভোগে, তৈরি হয় তীব্র যানজট।
বিশেষ করে মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর-১০, ১৩, ১৪ ও কালশি সড়কে হাঁটুপানি থেকে কোমরসমান পানিতে আটকে যায় যানবাহন। পানিবন্দি মানুষজনকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে।
মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার তানিয়া সুলতানা জানান, জলাবদ্ধতার কারণে মিরপুর–ফার্মগেট রুটের গাড়ি বিকল্প পথে চালানো হচ্ছে। যান্ত্রিক ত্রুটিতে বন্ধ গাড়িগুলো সরাতে রেকার ব্যবহার করা হচ্ছে।
ধানমন্ডি, মোহাম্মদপুর, গ্রিন রোড, নিউমার্কেট, ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ, মতিঝিলসহ বহু এলাকায় একই চিত্র দেখা গেছে। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানির কারণে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বজ্রসহ বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ঢাকাসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন