যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপের ঘটনায় যুবলীগ কর্মী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিএনপি–সমর্থিত একজনকে ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করার অভিযোগও রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করেন মিজানুর। সে সময় আখতার হোসেনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা উপস্থিত ছিলেন।
পরে রাত সাড়ে ৯টার দিকে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট এলাকা থেকে মিজানুর রহমানকে আটক করে নিউইয়র্ক পুলিশ। পুলিশের সূত্রে জানা গেছে, বুধবার তাঁকে আদালতে নেওয়া হবে। আটক হওয়ার পর মিজানুর ‘জয় বাংলা’ স্লোগান দেন, সঙ্গে উপস্থিত আওয়ামী লীগের নেতা-কর্মীরাও স্লোগান তোলেন।
এর আগে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের অবস্থানরত ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে বিক্ষোভ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সেখানে এনসিপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দেন। এ ঘটনায় আখতার হোসেন দায়ীদের শাস্তির দাবি করেছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন