নজর বিডি

ইসরায়েল-গাজায় বিমান হামলা ও তলদেশ অভিযানে নিহত ৪৩

গাজা অঞ্চলে ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযান বেড়েই চলেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিনভর তীব্র বোমাবর্ষণ ও তলদেশ অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়, গাজার আল-জাওয়ায়দা এলাকায় এক পরিবারের বাড়িতে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে কয়েকজন শিশু রয়েছে। এছাড়া মধ্য ও দক্ষিণ গাজার বিভিন্ন স্থানে টানা বোমাবর্ষণে বহু ভবন ধসে পড়ে।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, বৃহস্পতিবার দিনের বিভিন্ন হামলায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১০ জন শিশু ও ৩ জন নারী। রিয়াউটারস জানায়, গাজা সিটিতে ইসরায়েলি বাহিনী প্রায় ১৭০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং ট্যাঙ্কসহ স্থলবাহিনী বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।

এদিকে জাতিসংঘ মহাসচিব গাজার পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই অভিযানের নিন্দা জানিয়ে বলছে, বেসামরিক লোকজনের প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ “গণহত্যার মতো পরিস্থিতি” তৈরি করছে।

বর্তমানে গাজা সিটি থেকে দক্ষিণ দিকে পালাতে হাজার হাজার মানুষ বাধ্য হচ্ছেন। আশ্রয়কেন্দ্রগুলোতেও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েল-গাজায় বিমান হামলা ও তলদেশ অভিযানে নিহত ৪৩

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image

গাজা অঞ্চলে ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযান বেড়েই চলেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিনভর তীব্র বোমাবর্ষণ ও তলদেশ অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়, গাজার আল-জাওয়ায়দা এলাকায় এক পরিবারের বাড়িতে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে কয়েকজন শিশু রয়েছে। এছাড়া মধ্য ও দক্ষিণ গাজার বিভিন্ন স্থানে টানা বোমাবর্ষণে বহু ভবন ধসে পড়ে।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, বৃহস্পতিবার দিনের বিভিন্ন হামলায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১০ জন শিশু ও ৩ জন নারী। রিয়াউটারস জানায়, গাজা সিটিতে ইসরায়েলি বাহিনী প্রায় ১৭০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং ট্যাঙ্কসহ স্থলবাহিনী বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।

এদিকে জাতিসংঘ মহাসচিব গাজার পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই অভিযানের নিন্দা জানিয়ে বলছে, বেসামরিক লোকজনের প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ “গণহত্যার মতো পরিস্থিতি” তৈরি করছে।

বর্তমানে গাজা সিটি থেকে দক্ষিণ দিকে পালাতে হাজার হাজার মানুষ বাধ্য হচ্ছেন। আশ্রয়কেন্দ্রগুলোতেও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত